শারদীয় দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।মঙ্গলবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে বিজেপির উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বৈঠকের সূচনা হয়। উপস্থিত ছিলেন সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা রাজ্য বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা জানান, শারদীয় দুর্গোৎসবের পর আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।নির্বাচনী ময়দানে দলীয় কর্মীদের ভূমিকা কী হবে, কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যাবে এবং কর্মীদের নিয়ে কীভাবে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে—মূলত এসব বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
দুর্গাপুজোর পরেই পুর নির্বাচন? আগরতলায় প্রস্তুতি শুরু বিজেপির
