Headlines

হাসপাতালে চিকিৎসকের উপর হামলার চেষ্টা, ‘কাউকে রেহাই নয়’ বিধায়ক সুশান্ত দেব

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর মদ্যপ এক যুবকের হামলার চেষ্টার ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব।ঘটনার পর হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষী ও পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা থাকা সত্ত্বেও চিকিৎসকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং এই ঘটনায় কাউকে রেহাই দেওয়া হবে না।চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতাল চত্বরে এমন ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *