উদয়পুর–অমরপুর সড়কে ফের অবরোধের জেরে উত্তেজনা ছড়াল মহারাণী এলাকায়। মঙ্গলবার মথা সমর্থকদের উদ্যোগে সড়ক অবরোধ করা হয় বলে জানা গেছে।অবরোধের ফলে সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ যানবাহন আটকে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।অবরোধকারীদের দাবি ও আন্দোলনের কারণ নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
উদয়পুর–অমরপুর সড়কে ফের অবরোধ, মহারাণীতে মথা সমর্থকদের বিক্ষোভ
