Headlines

জিবি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ঘটনার প্রতিবাদ, ৫ দফা দাবিতে RDA-র বিক্ষোভ

জিবি হাসপাতালে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সরব হলেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (RDA)। চিকিৎসকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবিতে কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।RDA-র পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সংগঠনের অভিযোগ, ঘটনার পর সংশ্লিষ্ট চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সামাজিক ও বিভিন্ন মাধ্যমে একতরফাভাবে বিষয়টি প্রচার করা হচ্ছে।RDA-র দাবির মধ্যে রয়েছে ভাইরাল ভিডিও সরিয়ে সংশোধনী ও ক্ষমা প্রার্থনা, সংশ্লিষ্ট চিকিৎসকের পেশাগত মর্যাদা রক্ষা, হাসপাতালের রোগী পরিষেবা এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও করা বন্ধ, চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ক্ষেত্রে এফআইআর এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি।বর্তমানে হাসপাতাল চত্বরে থাকা SIS নিরাপত্তারক্ষীদের পরিবর্তে TSR জওয়ান মোতায়েনেরও দাবি জানিয়েছে RDA। সংগঠনের বক্তব্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *