আমতলী থানার বাইপাস নাকায় রাতের চেকিংয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে TR.01.BW 0764 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করেছে আমতলী থানার পুলিশ।আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। আজ তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী। কীভাবে গাঁজাটি পরিবহন করা হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আমতলীর বাইপাসে গাড়ি থামাতেই মিলল ২৫ কেজি গাঁজা, আটক ২
