Headlines

চার শিক্ষকেই ১১০ পড়ুয়া! পরিকাঠামোর অভাবে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়

শিক্ষক সংকটে জেরবার শহরের শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়। প্রায় ১১০ জন পড়ুয়ার জন্য রয়েছেন মাত্র চারজন শিক্ষক-শিক্ষিকা। ফলে দীর্ঘদিন ধরেই পঠন-পাঠন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের।শুধু শিক্ষক সংকটই নয়, স্কুলের পরিকাঠামো নিয়েও রয়েছে একাধিক অভিযোগ। মিড-ডে মিলের সময় পড়ুয়াদের বসে খাওয়ার উপযুক্ত ব্যবস্থা নেই। পাশাপাশি স্কুল চত্বরে ড্রেন না থাকায় বৃষ্টির সময় জল ও কাদায় ভরে যায় গোটা এলাকা।স্কুলের প্রধান শিক্ষিকা বেবি দেব সরকার এবং ছাত্রছাত্রীরা সংবাদমাধ্যমের সামনে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, এলাকার প্রধান ও স্কুল কমিটি কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়গুলি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।দ্রুত শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়ানো, মিড-ডে মিলের জন্য বসে খাওয়ার ব্যবস্থা এবং স্কুল চত্বরে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *