Headlines

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ সত্যাগ্রহ

আগরতলা: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে আগরতলায় গণ সত্যাগ্রহ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দল।বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। কর্মসূচিতে নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রতিবাদ জানানো হয়।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে তাঁদের একাধিক প্রশ্ন রয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন আরও জোরদার করার কথাও জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *