আগরতলা পুর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার পুর নিগম প্রাঙ্গণে আয়োজিত হলো ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’ এবং ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স ভেহিক্যালস’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপসহ পুর নিগমের আধিকারিক ও অতিথিরা।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ এবং শহর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের নিরলস পরিশ্রমের ফলেই শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানের মাধ্যমে সাফাই মিত্রদের সুরক্ষা ও কল্যাণের পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাফাই মিত্রদের সম্মান, টাস্ক ফোর্সে নতুন গতি আগরতলায়
