Headlines

জাতীয় সড়ক সম্প্রসারণে বাড়ি ভাঙার আশঙ্কা, সমানভাবে জমি নেওয়ার দাবি রানীরবাজারে

জাতীয় সড়ক প্রশস্তকরণের উদ্যোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে রানীরবাজারের রামঠাকুর চৌমুহনী এলাকায়। রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হলে বহু পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।নাগরিকদের দাবি, রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে একদিকে বেশি জমি না নিয়ে রাস্তার দুই পাশ থেকে সমানভাবে জমি নেওয়া হোক। এতে একদিকে অতিরিক্ত ক্ষতির আশঙ্কা কমবে এবং বহু পরিবারের বসতবাড়িও রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।স্থানীয়দের বক্তব্য, উন্নয়নের স্বার্থে জাতীয় সড়ক সম্প্রসারণ প্রয়োজন হলেও এর ফলে যেন সাধারণ মানুষ সর্বস্বান্ত না হন, সেদিকেও প্রশাসনের নজর দেওয়া জরুরি। তাই জমি অধিগ্রহণের আগে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ক্ষয়ক্ষতি কমানোর দাবি জানিয়েছেন রামঠাকুর চৌমুহনীর নাগরিকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *