Headlines

‘স্বচ্ছতা হি সেবা’—জেলা শাসকের দফতরেই পরিচ্ছন্নতার বার্তা

আগরতলা: ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সাফাই অভিযান। বৃহস্পতিবারের এই কর্মসূচিতে অফিসের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা সকলে অংশ নেন।সাফাই অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসকরাও। দফতর চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কর্মসূচির মাধ্যমে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়।‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির অংশ হিসেবে সরকারি দফতর থেকেই পরিচ্ছন্নতার এই উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *