আগরতলার বর্ডার গোলচক্কর এলাকার টমটম চালক রমেশ হরিজনকে বিশালগড়ে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রমেশকে ‘ড্রাগস বিক্রেতা’ আখ্যা দিয়ে কয়েকজন দুষ্কৃতী আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তাঁর মা।পরিবারের দাবি, রমেশকে আটকে রাখার পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। রমেশের সন্ধান ও উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।তবে অপহরণ, আটকে রাখা এবং মুক্তিপণ দাবির অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
আগরতলার টমটম চালককে বিশালগড়ে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ!
