আগরতলার আম্বেদকর তফশিলি ও উপজাতি ছাত্রাবাসে আচমকা পরিদর্শনে গেলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পূর্বঘোষণা ছাড়াই ছাত্রাবাসে পৌঁছে আবাসিকদের সঙ্গে কথা বলেন তিনি।পরিদর্শনের সময় ছাত্রাবাসের পরিকাঠামো, আবাসিকদের সুযোগ-সুবিধা, খাবার, পরিষেবা এবং বিভিন্ন ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। আবাসিকদের কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।ছাত্রাবাসের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।
আকস্মিক ছাত্রাবাস পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস
