Headlines

ব্যাঙ্গালোরের আদলে TSR ষষ্ঠ বাহিনীর পুজো, বাজেট ১০ লক্ষাধিক!

খোয়াই জেলার পুজোপ্রেমীদের জন্য এবারও চমক নিয়ে হাজির হচ্ছে রামচন্দ্রঘাট TSR ষষ্ঠ বাহিনী। বাহিনীর সদর কার্যালয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা বাজেটে তৈরি হচ্ছে দুর্গাপুজোর সুদৃশ্য মণ্ডপ। ব্যাঙ্গালোরের ‘Art of Living’-এর রবি শংকরজির মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ।মণ্ডপ নির্মাণে প্রতিদিন ডিউটির পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ জন জওয়ান একসঙ্গে কাজ করছেন। তাঁদের পরিশ্রমে ধীরে ধীরে রূপ নিচ্ছে আকর্ষণীয় এই মণ্ডপ। পাশাপাশি লালছড়ার শিল্পী সুশীল রুদ্র পাল তৈরি করছেন দুর্গাপ্রতিমা।পুজোর প্রস্তুতি ঘিরে বাহিনীর জওয়ানদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। TSR ষষ্ঠ বাহিনীর কমান্ড্যান্ট রাজীব সূত্রধর সেনগুপ্ত পুজোয় সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। মণ্ডপসজ্জা ও পুজোর প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন বাহিনীর আধিকারিক সুপ্রিয় বাবু।সব মিলিয়ে, রামচন্দ্রঘাট TSR ষষ্ঠ বাহিনীর এবারের পুজোকে ঘিরে খোয়াইবাসীর আগ্রহ এখন থেকেই তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *