Headlines

১৭ রাজ্যের এনসিসি ক্যাডেটে ত্রিপুরায় ‘বীর বিক্রম একতা ক্যাম্প’

আগরতলা, ২ অক্টোবর: বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা নিয়ে ত্রিপুরায় শুরু হল ১০ দিনব্যাপী ‘বীর বিক্রম একতা ক্যাম্প-২০২৬’। শুক্রবার নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি (টিআইটি) প্রাঙ্গণে শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে এবং এনসিসি ডিরেক্টরেট, উত্তর-পূর্বাঞ্চলের অধীনে আয়োজিত এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে দেশের ১৭টি রাজ্যের এনসিসি ক্যাডেটরা অংশ নিয়েছেন। রাজ্যপালকে গার্ড অব অনার প্রদানের পর প্রদীপ প্রজ্জ্বলন, জাতীয় সংহতি সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, এনসিসি যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম ও জাতীয় সংহতির চেতনা গড়ে তোলে। বিভিন্ন রাজ্যের ক্যাডেটদের ত্রিপুরায় এসে এই শিবিরে অংশগ্রহণকে তিনি গর্বের বিষয় বলে উল্লেখ করেন।শিবিরে অংশ নেওয়া ক্যাডেটরা ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্য জানার পাশাপাশি নিজেদের রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরছেন। আগামী ১০ দিন ধরে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষামূলক কর্মসূচি ও জাতীয় সংহতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ২১ সেক্টর আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেলসহ সামরিক বাহিনী ও এনসিসির উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *