বিশালগড়, ২ অক্টোবর: বিশালগড়ের অফিসটিলা এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে রাস্তার কাজের জন্য পাথর ও নির্মাণযন্ত্রপাতি রাখার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, যে কবিগুরুকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, তাঁর মূর্তির সামনে এভাবে নির্মাণসামগ্রী রাখায় মূর্তির মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।অভিযোগের তীর স্থানীয় ঠিকাদার প্রদীপ সাহার দিকে। শুক্রবার দুপুরে এলাকার এক প্রবীণ ব্যক্তি সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে বিষয়টি তুলে ধরেন এবং ঘটনার নিন্দা জানান।স্থানীয়দের বক্তব্য, রাস্তার কাজের প্রয়োজনে নির্মাণসামগ্রী রাখার জন্য বিকল্প স্থান ব্যবহার করা উচিত ছিল। বিষয়টি নিয়ে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।
রবীন্দ্রনাথের মূর্তির সামনে নির্মাণসামগ্রী, ঠিকাদারের বিরুদ্ধে অবমাননার অভিযোগ
