Headlines

দুর্গাপূজায় নিরাপত্তায় কড়া নজর, খোয়াই থানায় ৯৫ পুজো কমিটিকে নির্দেশ

আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে খোয়াই থানায় পুজো কমিটি ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনশৃঙ্খলা, যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা দেওয়া হয়।পুজো আয়োজনের আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া, মণ্ডপ ও সংলগ্ন এলাকায় সিসিটিভি স্থাপন, জাতীয় সড়ক ও রাস্তায় জোর করে চাঁদা সংগ্রহ বন্ধ, রাত ১০টার পর লাউডস্পিকার ব্যবহার না করা এবং যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, মাদকবিরোধী পদক্ষেপ এবং প্রতিমা নিরঞ্জনের সময়সূচি নিয়েও আলোচনা হয়। পুজো চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয়ের উপর জোর দেওয়া হয়।খোয়াইয়ের এসডিপিওর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি, সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি এবং খোয়াই থানার অধীনস্থ ৯৫টি পুজো আয়োজক কমিটির প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *