Headlines

পুজোর মুখে বক্সনগরে শোক! রহস্যজনকভাবে উদ্ধার ব্যবসায়ী অরুণ রুদ্র পালের দেহ

বক্সনগর, ২ অক্টোবর: পুজোর মুখে বক্সনগর বাজারে নেমে এসেছে শোকের ছায়া। বাজারের পরিচিত কাপড় ব্যবসায়ী অরুণ রুদ্র পাল-এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরিবারের দাবি, শুক্রবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বাড়ির পাশের একটি সেতুর কাছে প্লাস্টিকের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে অরুণ মানসিকভাবে অস্থির ছিলেন এবং এর আগেও আত্মহানির চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।এদিকে, পারিবারিক সম্পর্ক নিয়ে স্থানীয়ভাবে নানা কথা শোনা গেলেও সেগুলির সত্যতা যাচাই হয়নি। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।মৃত অরুণ রুদ্র পালের দুই সন্তান রয়েছে। একজন নবোদয় স্কুলে পড়াশোনা করে এবং অপরজনের বয়স প্রায় দুই বছর। পরিচিত এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে বক্সনগর বাজারের ব্যবসায়ী মহলে গভীর শোক নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *