ভিলেজ কমিটি নির্বাচনের ফল প্রকাশের আগে বড়সড় জয়ের দাবি করল তিপ্রা মথা। শনিবার আগরতলায় দলের পর্যালোচনা বৈঠক শেষে প্রতিমন্ত্রী তথা তিপ্রা মথা নেতা বৃষকেতু দেববর্মা জানান, ৫৮৭টি ভিলেজ কমিটির মধ্যে ৪০০টিরও বেশি কমিটিতে জয়ের আশা করছে দল। বিজেপিকে সঙ্গে নিয়ে এনডিএ-র হিসাব ধরলে এই সংখ্যা ৫০০ ছাড়াতে পারে বলেও দাবি করেন তিনি।বৈঠকে বিধায়ক রঞ্জিত দেববর্মা, টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা-সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ভোট-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি ও সম্ভাব্য ফলাফল নিয়ে বৈঠকে আলোচনা হয়।পাশাপাশি মহারানী ওয়ারিংবাড়ির ঘটনার মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয় দলের পক্ষ থেকে। তবে তিপ্রা মথার সম্ভাব্য জয়ের এই হিসাব এখনও দলীয় দাবি হিসেবেই রয়েছে। আগামী ৫ অক্টোবর ভোটগণনার পরই স্পষ্ট হবে প্রকৃত ফলাফল।
৪০০-র বেশি ভিলেজ কমিটিতে জয়ের আশা তিপ্রা মথার, ৫ অক্টোবর ফল
