দুর্গাপুজোর চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি—দুই ইস্যুতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।পুজোর চাঁদা আদায়ের নামে সাধারণ মানুষকে হয়রানি বা জোরজবরদস্তি বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন। একইসঙ্গে জিবি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। চিকিৎসা পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী।দুই গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি ও জিবি হাসপাতালের ডাক্তারদের কর্মবিরতি: মুখ খুললেন মুখ্যমন্ত্রী
