Headlines

জুম ক্ষেত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ গন্ডাছড়ার জুমিয়া, জিবিতে চিকিৎসাধীন

গন্ডাছড়ায় জুম ক্ষেত থেকে কাঁচা লঙ্কা নিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক জুমিয়া। আহত ব্যক্তির নাম কুঞ্জমোহন ত্রিপুরা (৪১)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, জুম ক্ষেত থেকে কাঁচা লঙ্কা নিয়ে বাড়ির উদ্দেশে ফেরার সময় আচমকাই গুলিবিদ্ধ হন কুঞ্জমোহন ত্রিপুরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।ঘটনার কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *