Headlines

পুজোর আগে ৫৫০ দুস্থের হাতে বস্ত্র, উজ্জয়ন্ত প্রাসাদে মানবিক উদ্যোগ

শারদীয়া দুর্গাপূজার প্রাক্কালে ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে আগরতলা পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের ৫৫০ জন দুস্থ নাগরিকের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে।উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আয়োজিত এই বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দও, ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল দেব, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য-সহ অন্যান্যরা।পুজোর আনন্দ যাতে সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *