রুপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত ১৮টি এডিসি ভিলেজের ভোট গণনা চলছে শান্তিপূর্ণ পরিবেশে। সোমবার চাতকছড়ি স্কুলে নির্ধারিত ভোট গণনা কেন্দ্রে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। তিনদলীয় সহাবস্থানের মধ্য দিয়ে নির্বিঘ্নে চলছে গণনা।ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন রুপাইছড়ি আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথ। গণনা কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনদলীয় সহাবস্থানে রুপাইছড়িতে শান্তিপূর্ণ ভোট গণনা
