Headlines

চাম্পাহাওরে ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, রাস্তায় গাছ ফেলে অবরোধ!

খোয়াই: এডিসি ভিলেজ কমিটির ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের চাম্পাহাওর এলাকায়। গণনাকেন্দ্রের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।তুলাশিখর ব্লকের ভোট গণনার কেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। গণনাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সকাল থেকেই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।এদিন সকালে সিপাইহাওর এলাকায় খোয়াই-চাম্পাহাওর মূল সড়কের উপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একইভাবে চাম্পাহাওর চৌমুনী বাজার সংলগ্ন বিভিন্ন রাস্তাতেও বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয় বলে জানা যায়। পরে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে গাছগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।এদিকে, ভোট গণনাকে কেন্দ্র করে IPFT ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল আনুমানিক ৯টা নাগাদ গণনাকেন্দ্রের সামনে থাকা IPFT কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় দৌড়াদৌড়ির পরিস্থিতিও তৈরি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণনাকেন্দ্র ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ভোট গণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *