Headlines

মান্দাইয়ে NDA-র জয়জয়কার, উচ্ছ্বাসে কর্মী-সমর্থকরা

মান্দাইয়ে ADC ভিলেজ কাউন্সিল নির্বাচনে কার্যত NDA জোটের দাপট। দীর্ঘ প্রায় ১০ বছর পর ত্রিপুরায় অনুষ্ঠিত এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার একমাত্র মান্দাই ব্লকের ২৬টি ভিলেজ কাউন্সিলেই বড় সাফল্য পেল NDA।২৬টি ভিলেজ কাউন্সিলের মধ্যে ১১টিতে NDA প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বাকি ১৫টি ভিলেজ কাউন্সিলের ৫৭টি আসনে ভোটগ্রহণ হয়। গণনা শেষে জানা যায়, অধিকাংশ আসনেই NDA সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।ফলাফল প্রকাশের পর মান্দাইয়ে উচ্ছ্বাসে মাতেন NDA-র কর্মী-সমর্থকরা। জয় উদযাপনের পাশাপাশি আগামী দিনে জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে আরও জোর দেওয়ার বার্তা দেন জোটের নেতারা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়ী প্রার্থীরা এই সাফল্যের কৃতিত্ব দেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেববর্মাকে। জনজাতি জনগণের উন্নয়ন ও তাঁদের স্বার্থে আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *