তিপ্রা মথার নেতা মতিলাল কর্মকারের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর দাবি, পুলিশের লাঠিচার্জের জেরেই মৃত্যু হয়েছে মতিলাল কর্মকারের।বিধায়কের এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনাকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের খবরের মধ্যেই মতিলাল কর্মকারের মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।রঞ্জিত দেববর্মার অভিযোগের পর ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং লাঠিচার্জের সঙ্গে মৃত্যুর সরাসরি যোগ রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
লাঠিচার্জেই মতিলাল কর্মকারের মৃত্যু! গুরুতর অভিযোগ বিধায়ক রঞ্জিত দেববর্মার
