Headlines

দুর্গাপূজার আগে ক্লাবগুলিকে নিয়ে পুলিশের বৈঠক, মুক্তধারায় গুরুত্বপূর্ণ আলোচনা

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে পশ্চিম থানার এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মুক্তধারায়।বৈঠকে দুর্গাপূজার সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং পুজোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে আলোচনা হয়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি, সদর এসডিপিও, ট্রাফিক ডিএসপি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। পুজো কমিটির সদস্যদের পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *