Headlines

মহিলাদের ক্ষমতায়নেই শক্তিশালী সমাজ: মুখ্যমন্ত্রী

আগরতলা: মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো ‘মাতৃ বন্দনা’ অনুষ্ঠান। মঙ্গলপাড়ার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৮ নম্বর টাউন বড়দোয়ালি বিজেপি মণ্ডল ও মহিলা মোর্চার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই মহিলা। অথচ দীর্ঘদিন ধরে মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়টি প্রত্যাশিত গুরুত্ব পায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলাদের স্বনির্ভরতা, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।মুখ্যমন্ত্রীর কথায়, সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই শক্তিশালী ও আত্মনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব। কেন্দ্র ও রাজ্য সরকারের মহিলা উন্নয়নমূলক প্রকল্পগুলি আগামী দিনে আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেবসহ বিজেপি ও মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *