আগরতলা: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে এনডিএ জোটের সাফল্যে বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দেখা গেল উৎসবের আবহ। ফলাফল ঘোষণার পরই দলীয় কর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের জমায়েত বাড়তে থাকে। জয়কে কেন্দ্র করে স্লোগান, উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। এনডিএর এই ফলাফলকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়।দলীয় কর্মীদের বক্তব্য, ভিলেজ কমিটি নির্বাচনের এই ফলাফল আগামী দিনে জনজাতি এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করতে উৎসাহ জোগাবে। একইসঙ্গে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।এনডিএর জয়কে ঘিরে বিজেপি প্রদেশ অফিসের সামনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
ভিলেজ কমিটি ভোটে এনডিএর জয়, বিজেপি প্রদেশ অফিসে উচ্ছ্বাস
