Headlines

টমটম চালক অপহরণ করে মুক্তিপণ! বিশালগড়ে পুলিশের জালে ২

টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এক টমটম চালককে অপহরণ করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে দুই অভিযুক্তকে আটক করা হয়।গ্রেফতার হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *