ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল আগরতলা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে চলেছে প্রদেশ কংগ্রেস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক প্রদীপ রায় বর্মন।কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সেই প্রতিবাদেই আগামীকাল আগরতলা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।এদিনের সাংবাদিক সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা সামনে আসে। বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ৬ জন কর্মী-সমর্থক প্রদেশ কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে স্বাগত জানান নেতৃত্ব।কংগ্রেসের দাবি, আগামী দিনে আরও মানুষ দলের সঙ্গে যুক্ত হবেন এবং বিভিন্ন ইস্যুতে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করা হবে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, দলে যোগ ৬ জনের
