মনপাথর ফাঁড়ি থানা সংলগ্ন এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে ফের পথ অবরোধে বসেন বিজেপি সমর্থিত কর্মী-সমর্থকরা। তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বাড়িঘরে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধকারীদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
মনপাথরে ফের ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা
