Headlines

চাঁদার জুলুমে নাজেহাল সোনামুড়ার ব্যবসায়ীরা, উৎসবের মুখেও ক্রেতাশূন্য বাজার!

উৎসবের মরশুমে যেখানে বাজারে ক্রেতাদের ভিড় থাকার কথা, সেখানে কার্যত ক্রেতাশূন্য সোনামুড়া বাজার। একদিকে ছোট শহরে গড়ে ওঠা বড় শপিং মল, অন্যদিকে বেহাল বাজারের রাস্তাঘাট—এর সঙ্গে পার্শ্ববর্তী মহকুমার বিভিন্ন ক্লাবের চাঁদার জুলুম, সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন সোনামুড়ার ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।চাঁদাবাজির অভিযোগ থেকে রেহাই পাননি খোদ বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি তথা সোনামুড়া বাজারের প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী উত্তম কুমার দে-ও। ব্যবসায়ীদের অভিযোগ, উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে একের পর এক চাঁদার দাবি আসায় বাড়ছে ব্যবসায়ীদের চাপ।এর পাশাপাশি বাজারের বেহাল রাস্তাঘাট ও নতুন করে গড়ে ওঠা বড় শপিং মলের কারণে স্থানীয় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ক্রেতা হারাচ্ছেন বলেও অভিযোগ। ফলে উৎসবের আগে ব্যবসা বাড়ার পরিবর্তে অনেক দোকানেই দেখা দিয়েছে বিক্রির মন্দা।ব্যবসায়ীদের একাংশের দাবি, ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে পণ্য তুললেও পর্যাপ্ত বিক্রি না হওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনে বহু ছোট ব্যবসায়ী আরও বড় আর্থিক সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা।ব্যবসায়ীদের দাবি, বাজারের পরিকাঠামো উন্নয়ন, চাঁদার নামে জুলুম বন্ধ এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *