Headlines

গ্রেপ্তার না হওয়ায় ফের জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের

গতকাল রাতের মধ্যে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে ফের পথ অবরোধে সামিল হলেন বিজেপি কর্মী-সমর্থকরা।বুধবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর মনু এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে বসে অবরোধ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশি তৎপরতা শুরু হয়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *