Headlines

কুমারঘাটে প্রাক্তন নির্বাহী বাস্তুকারের রহস্যমৃত্যু, উধাও ৫০–৬০ লক্ষের স্বর্ণালঙ্কার

কুমারঘাটে নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হল প্রাক্তন নির্বাহী বাস্তুকার গিরিন্দ্র দাসের (৯০)। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবারের দাবি, বাড়ির ঘর থেকে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উধাও হয়ে গেছে। ফলে এটি নিছক স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে খুন ও লুটের ঘটনা থাকতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে প্রাক্তন নির্বাহী বাস্তুকারের মৃত্যু হল এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার কীভাবে উধাও হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *