দিল্লিতে ‘ইন্ডিয়া’ ব্লকের শক্তি প্রদর্শন! বৈঠক শেষে কেন্দ্রের বিরুদ্ধে একজোট বিরোধীরা
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতারা দাবি করেন, দেশের সাংবিধানিক কাঠামো ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে…
