NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধীদের সমালোচনার জবাব দিতে বৃহস্পতিবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই বিষয়টি নিয়ে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন মন্ত্রী। পাশাপাশি তিনি বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিজেপির পাল্টা জবাব, সাংবাদিক সম্মেলনে সরব মন্ত্রী সুশান্ত চৌধুরী
