গাছ লাগাও, প্রাণ বাঁচাও — এনএসএস-এর সবুজে ভরপুর অনন্য প্রয়াস
বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বনমহোৎসব। উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এই বিশেষ দিনটি পালিত হয় দক্ষিণ ত্রিপুরার যোগেন্দ্রনগর এলাকার আম্বেদকর পল্লীতে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও গাছ রোপণের গুরুত্ব তুলে ধরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুকান্ত সরকার, প্রাক্তন প্রোগ্রাম অফিসার মৃণাল চক্রবর্তী, এলাকাবাসী, অভিভাবকগণ এবং বিপুল সংখ্যক শিশু-কিশোর।…
