Headlines

ভিলেজ কমিটি ভোটে এনডিএর জয়, বিজেপি প্রদেশ অফিসে উচ্ছ্বাস

আগরতলা: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে এনডিএ জোটের সাফল্যে বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দেখা গেল উৎসবের আবহ। ফলাফল ঘোষণার পরই দলীয় কর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের জমায়েত বাড়তে থাকে। জয়কে কেন্দ্র করে স্লোগান, উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। এনডিএর এই ফলাফলকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের বড় সাফল্য হিসেবে তুলে…

Read Full News

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয়, নাগরিক পরিষেবায় আধুনিকতার পথে আগরতলা

আগরতলা: নাগরিক পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার, ৬ অক্টোবর, যোগেন্দ্রনগরে প্রস্তাবিত নতুন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। মেয়র দীপা মজুমদারের হাত ধরে এই কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলর…

Read Full News

মথার বিজয় উল্লাসের বাজিতে আহত শিশু, সোনামুড়া হাসপাতালে চিকিৎসা

সোনামুড়া: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘিরে মথা সমর্থকদের আনন্দ উল্লাসের মধ্যেই বাজির শব্দ ও আতশবাজিতে আহত হয়েছে এক শিশু। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।আহত শিশুটিকে দ্রুত সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। কীভাবে এবং ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Read Full News

জীববৈচিত্র্য রক্ষায় ত্রিপুরার নতুন কর্মপরিকল্পনা, প্রজ্ঞা ভবনে SBSAP কর্মশালা

আগরতলা, ৬ অক্টোবর: কুমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের আওতায় ত্রিপুরা স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (SBSAP) নিয়ে রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নম্বর হলে।কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্যের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।ভবিষ্যতে…

Read Full News

দুর্গাপূজার আগে ক্লাবগুলিকে নিয়ে পুলিশের বৈঠক, মুক্তধারায় গুরুত্বপূর্ণ আলোচনা

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে পশ্চিম থানার এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মুক্তধারায়।বৈঠকে দুর্গাপূজার সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং পুজোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে আলোচনা হয়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি, সদর এসডিপিও, ট্রাফিক ডিএসপি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। পুজো কমিটির সদস্যদের…

Read Full News

BSF-এর গাড়িতে গরু? আমতলী-বিশালগড় সড়কে উঠছে প্রশ্ন

আমতলী বাইপাস হয়ে বিশালগড়ের দিকে BSF-এর একটি গাড়িতে গরু নিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে গরু পরিবহন করতে দেখা গেছে। তবে সরকারি বা নির্ভরযোগ্য কোনও সূত্র থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে গরুগুলি কী উদ্দেশ্যে বা বৈধ নথিপত্রের ভিত্তিতে পরিবহন করা হচ্ছিল।ঘটনাটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—BSF-এর গাড়ি ব্যবহার করে…

Read Full News

‘বিজেপির বন্ধু মথা কী করেছে?’—কমলপুর মণ্ডল সভানেত্রীর তীব্র আক্রমণ

ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই তিপ্রা মথাকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির কমলপুর মণ্ডল সভানেত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে বিজেপির সঙ্গে মথার রাজনৈতিক সম্পর্ক এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে একাধিক প্রশ্ন।মথাকে ‘বিজেপির বন্ধু’ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বন্ধুত্বের সম্পর্ক থাকা সত্ত্বেও মথা কী কী করেছে এবং তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে কেন…

Read Full News

লাঠিচার্জেই মতিলাল কর্মকারের মৃত্যু! গুরুতর অভিযোগ বিধায়ক রঞ্জিত দেববর্মার

তিপ্রা মথার নেতা মতিলাল কর্মকারের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর দাবি, পুলিশের লাঠিচার্জের জেরেই মৃত্যু হয়েছে মতিলাল কর্মকারের।বিধায়কের এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনাকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের খবরের মধ্যেই মতিলাল কর্মকারের মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।রঞ্জিত দেববর্মার…

Read Full News

ভিলেজ কমিটি ফল থেকে ত্রিপাক্ষিক চুক্তি—একাধিক ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল, তিপ্রা মথা দলের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইজি-র গাড়ি ভাঙচুরসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের রায়ই চূড়ান্ত। নির্বাচনের ফলাফলকে সামনে রেখে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি।পাশাপাশি তিপ্রা মথা দলের…

Read Full News

‘যার শেষ ভালো, সব ভালো’—ভিলেজ ভোটের ফল নিয়ে মুখ্যমন্ত্রী, NDA-র ‘বিশাল জয়’ দাবি অভিষেকের

ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।গণনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যা কিছু হয়েছে, সেগুলিকে ছোটখাটো ঘটনা হিসেবেই দেখা উচিত। তাঁর বক্তব্য, “যার শেষ ভালো, তার সব ভালো।” একইসঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার…

Read Full News