কোজাগরী লক্ষ্মীপুজোকে সামনে রেখে বাজারে আসতে শুরু করেছে লক্ষ্মী ঠাকুরের প্রতিমা। আগামী রবিবার ঘরে ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে প্রতিমার দামেও। গত বছরের তুলনায় এ বছর লক্ষ্মী প্রতিমার দাম অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব লক্ষ্মী প্রতিমার দামেও
