Headlines

দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চিকিৎসাধীন শালিকারও মৃত্যু; গ্রেপ্তার চালক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তাঁর শালিকারও। দুর্ঘটনায় মৃত দুইজন হলেন অসিত দেববর্মা ও বিল্লু দেববর্মা।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। পরপর দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।দুর্ঘটনার ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালককে গ্রেপ্তার…

Read More

গাঁজা পাচার মামলায় ৫ বছরের জেল, ২৫ হাজার টাকা জরিমানা

গাঁজা পাচার মামলায় দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার সাজা দিল আদালত। সাজাপ্রাপ্তরা হলেন দামছড়ার বাসিন্দা জয়হরি লাল চাকমা এবং পেচারতলার তালুকদারপাড়ার বাসিন্দা বিকাশ চাকমা।সরকারি পক্ষের আইনজীবী ধ্রুব গোস্বামী জানান, ২০২২ সালের ২৩ মার্চ দামছড়া-খেদাছড়া সড়কের ঋষিপাড়া নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় একটি অল্টো গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি…

Read More

‘ভেঙে পড়া’ শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে সোনামুড়ায় SFI-TSU মিছিল

রাজ্যের ‘ভেঙে পড়া’ শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল করল SFI ও TSU। মঙ্গলবার সংগঠনের কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা নিয়ে সরব হন।মিছিল থেকে স্কুল-কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।SFI ও TSU নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে একাধিক সমস্যা…

Read More

সবুজের বার্তা নিয়ে বনমহোৎসব, বৃক্ষরোপণে আহ্বান

ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে পালিত হলো বনমহোৎসব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষকে আরও বেশি করে…

Read More

পুজোর আগেই রাস্তা সারাইয়ের নির্দেশ, ধর্মনগরে সরেজমিনে বিধায়ক

ধর্মনগর শহরের বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার সমস্যা খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে গেলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী।পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আসন্ন পুজোর আগেই শহরের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতের নির্দেশ দেন বিধায়ক। পাশাপাশি, পুজোর পর স্থায়ী ও উন্নতমানের রাস্তা নির্মাণের জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করার বিষয়েও নির্দেশ দেওয়া…

Read More

ধর্মনগর হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ নেই! উদ্বেগে অভিভাবকরা

ধর্মনগর জেলা হাসপাতালে পর্যাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে শিশু রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ভোগান্তির অভিযোগ উঠেছে।অভিযোগ, বর্তমানে একজন পিজি চিকিৎসকের মাধ্যমে শিশুদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি রোগীর পরিবারের।মঙ্গলবার…

Read More

পুলিশের সামনেই দুই ঠিকাদারকে বেধড়ক মারধর! প্রশ্নের মুখে ভূমিকা

বিশ্রামগঞ্জ আরডি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই দুই ঠিকাদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, ঘটনাস্থলে পুলিশকর্মীরা উপস্থিত থাকলেও মারধর ঠেকাতে কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।দুই ঠিকাদারকে প্রকাশ্যে মারধরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একইসঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকা খতিয়ে দেখে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ…

Read More

কলেজটিলায় ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগারসহ গ্রেপ্তার এক

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কলেজটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।ঘটনায় আরও তদন্ত চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার…

Read More

রাজ্যপালের সঙ্গে IPFT নেতৃত্বের বৈঠক

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন IPFT নেতৃত্ব। সাক্ষাতে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।এদিনের বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন IPFT নেতৃত্ব। রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Read More

যোগেন্দ্রনগরে CPI(M) পার্টি অফিসে হামলা, সামনে এল সিসিটিভি ফুটেজ

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর চৌমুহনি এলাকায় CPI(M)-এর পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে হামলার সময়কার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।ভিডিও ফুটেজকে কেন্দ্র করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরো ঘটনায় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর।

Read More