উদয়পুরে মিষ্টির দোকান-হোটেলে প্রশাসনের অভিযান, অনিয়মে ৫০ হাজার টাকা জরিমানা
উদয়পুর: জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনও ধরনের আপস নয়—এই কঠোর বার্তা দিয়ে বুধবার গোমতী জেলার উদয়পুর মহকুমায় বিশেষ যৌথ অভিযান চালাল প্রশাসন। স্বাস্থ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকদের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে আকস্মিক পরিদর্শন করা হয়।জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মার নেতৃত্বে সেন্ট্রাল রোড, ব্রহ্মাবাড়ি-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরিদর্শনের সময়…
