Headlines

ছাগল চুরিকে ঘিরে উত্তপ্ত বিক্রমনগর, মোতায়েন পুলিশ-টিএসআর

ছাগল চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কমলাসাগর বিধানসভার বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায়। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় থানার পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এলাকায় চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত সেগুলির কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ছাগল চুরির…

Read More

সীমান্তে কফ সিরাপ পাচারের মামলায় গ্রেফতার যুবক

সোনামুড়ার নগর বর্ডার রোড এলাকা থেকে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট মধ্যরাতে সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যৌথ অভিযান চালায় ইউএনসি নগরের ২ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।অভিযানের সময় একটি বাইক থেকে ২৫টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল উদ্ধার করা হয়।…

Read More

এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা কংগ্রেসের

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি আয়োজিত হয় আলোচনা সভা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। আলোচনায় ডঃ এন এস হার্দিকরের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ…

Read More

দ্রব্যমূল্য বৃদ্ধি ও চালকদের হয়রানির প্রতিবাদে শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের উপর কথিত হয়রানির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি ই-রিকশা, টমটম ও অটোচালকদের নানা সমস্যার মুখে পড়তে…

Read More

শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়াল আগরতলা

আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনাস্থলে বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী পড়ে থাকতে…

Read More

যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে জিতেন, বিজেপির বিরুদ্ধে তোপ

আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে পরিদর্শনে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। গত ২৪ আগস্ট সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে তিনি বলেন, এই ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ।বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়েও সরকারকে নিশানা করেন জিতেন চৌধুরী। তাঁর অভিযোগ, বিদ্যুৎ মাশুল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আড়াল…

Read More

অবরোধে বাধা, ১ সেপ্টেম্বর আলোচনার আশ্বাস প্রশাসনের

দীর্ঘদিনের দাবি পূরণের দাবিতে অবরোধ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দশরামের স্থানীয় বাসিন্দারা। তবে এসডিএমের হস্তক্ষেপে তাদের অবরোধ করতে দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সাল থেকে প্রায় চার বছর ধরে তাদের দাবি পূরণ হয়নি। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসা হবে।

Read More

১৪ লক্ষ টাকার বাজেটে মডার্ন ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পূজা

আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ভুট্টপুকুর নাগেরজলা সংলগ্ন মডার্ন ক্লাবে আয়োজিত হলো খুঁটি পূজা। পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। ক্লাব কর্মকর্তারা জানান, এবছর তাদের দুর্গাপুজোর আনুমানিক বাজেট ১৪ লক্ষ টাকা।

Read More

সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু

আগরতলার দশরথ দেব ভবনের মিলনায়তনে শুরু হলো সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে দলের সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ রাজ্য নেতৃত্বের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। সংগঠন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Read More

মাতারবাড়ির সংঘর্ষ নিয়ে মুখ খুললেন জিতেন চৌধুরী

মাতারবাড়ি দাতারামবাড়ি এলাকায় বিজেপি ও মথার সংঘর্ষের ঘটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান।

Read More