উৎসবের শব্দদূষণ রুখতে আইনি সচেতনতা কর্মসূচি ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের
আগরতলা, ১১ অক্টোবর: উৎসবের মরশুমে অতিরিক্ত শব্দের কারণে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ আইনি সচেতনতা অভিযান শুরু করেছে ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সর্বে ভবন্তু সুখিনঃ’ (Sarve Bhavantu Sukhinah), যার অর্থ—‘সকলেই সুখী ও কল্যাণময় থাকুন’।এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উৎসবের আনন্দ উদযাপনের পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে…
