কৈলাসহরের গভীর জঙ্গল থেকে নিখোঁজ বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার
কৈলাসহর: কৈলাসহর থানাধীন সিঙ্গিরবিল এডিসি ভিলেজের দশরাম পাড়ার গভীর জঙ্গল থেকে ৮৭ বছর বয়সি এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বৃদ্ধের নাম রাধাকান্ত দাস। তাঁর বাড়ি ফটিকরায় থানাধীন গোকুলনগর গাঁওসভার এক নম্বর ওয়ার্ড এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন রাধাকান্ত দাস। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ…
