Headlines

RTI কর্মীর মামলার নিরপেক্ষ তদন্ত ও ধর্ষণ অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে SDPO-কে ডেপুটেশন DYFI-র

সোনামুড়া, ২ জুলাই: মেলাঘরের সাংবাদিক ও আরটিআই (RTI) কর্মী প্রসেনজিৎ সাহাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি এবং এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু ঘোষকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) কাছে ডেপুটেশন জমা দিল ডিওয়াইএফআই (DYFI)-র সোনামুড়া বিভাগীয় কমিটি।বৃহস্পতিবার সংগঠনের নেতৃত্ব স্মারকলিপি জমা দিয়ে দাবি করে, প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনতে হবে। একই সঙ্গে নাবালিকা নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, সভাপতি সুমন দে, রাজ্য কমিটির সদস্য মানি দে, মিজান হোসেন, ভোলা ভৌমিক, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সুস্মিতা দাস, সুকান্ত দেবনাথ, অরবিন্দ দাস, তাপস দে-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, সাংবাদিক ও আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। অন্যদিকে, নাবালিকা নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে আড়াল না করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই দুই দাবিতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *