Headlines

অটো চুরি করতে এসে জনতার হাতে ধরা যুবক! নাগিছড়া বাইপাসে চাঞ্চল্য

রাজধানীর নাগিছড়া বাইপাসের ফুড পার্ক সংলগ্ন এলাকায় অটো চুরির চেষ্টা করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক একটি অটো চুরি করার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা দ্রুত তাকে আটক করেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় যানবাহন চুরির চেষ্টা রুখতে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *