টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে খোয়াই শহরের একাধিক ব্যস্ততম এলাকা। লাগাতার বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। নিত্যযাত্রী, ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জল জমে থাকায় ছোট যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত জলনিকাশির ব্যবস্থা না থাকায় সামান্য সময়ের ভারী বৃষ্টিতেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয় প্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং প্রয়োজনে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।:::
অতিবৃষ্টিতে জলমগ্ন খোয়াই শহর, জনজীবন বিপর্যস্ত
