ধলাই জেলার আমবাসা থানাধীন ম্যাগাজিন পাড়া, খাদ্য গোদাম সংলগ্ন এলাকায় অভিভাবকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হারু পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।পরিবারের অভিযোগ, ঘটনার সময় বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে দাবি পরিবারের।এই ঘটনায় নাবালিকার নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত হারু পালের বক্তব্য জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে আমবাসা থানার পুলিশ।
অভিভাবকহীন বাড়িতে ঢুকে নাবালিকাকে মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকিও!
