Headlines

অলিম্পিক দিবসে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, ক্রীড়া উন্নয়নে মানিক সাহার বার্তা

আগরতলা, ২৩ জুন: আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। শহরের রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।র‍্যালিতে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধি, ছাত্র-ছাত্রী এবং ক্রীড়াপ্রেমী মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অলিম্পিকের আদর্শ ও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়সহ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা। এদিন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।অলিম্পিক দিবসের এই বর্ণাঢ্য র‍্যালি আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এবং ক্রীড়া চেতনা ছড়িয়ে দেওয়ার বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *