Headlines

আগরতলায় নতুন সিভিল হাসপাতাল উদ্বোধনের কাউন্টডাউন, শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব

রাজধানী আগরতলা শহরবাসীর জন্য বড় স্বাস্থ্য পরিকাঠামো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কাঁসারপট্টিতে নির্মিত নতুন সিভিল হাসপাতাল। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালের শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ স্বাস্থ্য দফতর ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, চিকিৎসা সরঞ্জাম, পরিষেবা ব্যবস্থা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তাঁরা।স্বাস্থ্য সচিব সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত বাকি কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই হাসপাতালটি সাধারণ মানুষের জন্য চালু করার নির্দেশ দেন। নতুন এই সিভিল হাসপাতাল চালু হলে রাজধানী আগরতলার স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন প্রশাসনিক মহল। পাশাপাশি শহরবাসী আরও উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *